Оберіть трек для відтворення
আমি কেমন করে পত্র লিখিগো বন্ধু
গ্রাম পোস্ট অফিস নাই জানা
তোমায় আমি হলেম অচেনা
তোমায় আমি হলেম অচেনা,
আমি কেমন করে পত্র লিখিগো বন্ধু
গ্রাম পোস্ট অফিস নাই জানা
তোমায় আমি হলেম অচেনা
তোমায় আমি হলেম অচেনা...
বন্ধুরে__ বন্ধুরে__
হইতা যদি দেশেরো দেশি
সেই চরণে হইতাম দাসী গো,
বন্ধুরে__
হইতা যদি দেশেরো দেশি
সেই চরণে হইতাম দাসী গো,
আমি দাসী হইয়া সঙ্গে যাইতাম গো
শুনতাম না কারও মানা,
তোমায় আমি হলেম অচেনা
তোমায় আমি হলেম অচেনা...
বন্ধুরে____ বন্ধুরে___
শুইলে না রে আসে নিদ্রা
ক্ষণে ক্ষণে আসে তন্দ্রা গো,
বন্ধুরে___
শুইলে না রে আসে নিদ্রা
ক্ষণে ক্ষণে আসে তন্দ্রা গো,
আমি স্বপন দেখে জেগে উঠিরে বন্ধু
কেঁদে ভিজাই বিছানা,
তোমায় আমি হলেম অচেনা
তোমায় আমি হলেম অচেনা...
আমি কেমন করে পত্র লিখিগো বন্ধু
গ্রাম পোস্ট অফিস নাই জানা
তোমায় আমি হলেম অচেনা
তোমায় আমি হলেম অচেনা...