Оберіть трек для відтворення
নদীর মতো এই জীবন এক জোয়ারভাটার খেলা
ভাঙা-গড়ায় কাটে সময় সকাল-সন্ধ্যাবেলা
নদীর মতোই ঢেউয়ে ঢেউয়ে ভাঙছে কত মন
সুখের চেয়ে হয় রে বেশি দুঃখেরই ওজন
নদীর মতো এই জীবন এক জোয়ারভাটার খেলা
ভাঙা-গড়ায় কাটে সময় সকাল-সন্ধ্যাবেলা
মেঘের বুকটা হয় রে ভারী, শুকায় নদীর পানি
কোন কারণে এমন বিধান, আমি কি আর জানি
মেঘের বুকটা হয় রে ভারী, শুকায় নদীর পানি
কোন কারণে এমন বিধান, আমি কি আর জানি
নদীর মতোই ঢেউয়ে ঢেউয়ে ভাঙছে কত মন
সুখের চেয়ে হয় রে বেশি দুঃখেরই ওজন
নদীর মতো এই জীবন এক জোয়ারভাটার খেলা
ভাঙা-গড়ায় কাটে সময় সকাল-সন্ধ্যাবেলা
চিরসুখী এই জগতে পাবে না কেউ খুঁজে
দুঃখ-সুখের গল্পগাঁথা সবার জীবন-মাঝে
চিরসুখী এই জগতে পাবে না কেউ খুঁজে
দুঃখ-সুখের গল্পগাঁথা সবার জীবন-মাঝে
নদীর মতোই ঢেউয়ে ঢেউয়ে ভাঙছে কত মন
সুখের চেয়ে হয় রে বেশি দুঃখেরই ওজন
নদীর মতো এই জীবন এক জোয়ারভাটার খেলা
ভাঙা-গড়ায় কাটে সময় সকাল-সন্ধ্যাবেলা