ঝিকঝিক toy train পাহাড়টা ছাড়িয়ে
ঘুমে গিয়ে ঘুমোবে ক্লান্তিটা সারিয়ে
সেই ফাঁকে দেখে নিবো Gardens Rock
Ropeway চাপবার ভীষণ যে সখ
চায়ের বাগানে গিয়ে তুলবো যে কুঁড়ি
হাতে নিয়ে খেলবো সে বরফের নুড়ি
মেলে বসে গান শুনে ফুচকাটা গিলে
ভোরে sunrise-এ Tiger Hill-এ
আলো পেয়ে ঝিকমিক কাঞ্চনজঙ্ঘা
বলে দিতে চায় যেন প্রকৃতির সংজ্ঞা
Batasia Loop দেখে toy-এ ফেরা আজ যে
স্বপ্নেই ঘুরে আসি স্বর্গের রাজ্যে