Оберіть трек для відтворення
তবুও অপেক্ষায় থেকো রাত জেগে
আমি ফিরতেও পারি কথার টানে
তোমার অজস্র শব্দের মুঠোয় জীবন আমার
নিয়ত ক্ষয়ের পাশে, কেন যে বাচতে চাই?
তবুও তোমার গান বুঝিনি আমি
বুঝেছি শুধু তোমার কাছে যাবার পথ নেই
অথচ হাটছি ম্লান জোছনায়
শোকার্ত উপকূল ছুয়ে
মাঝরাতের চাদ ডুবে গেলে, ঘুমের ঘোরে
তোমার আলোটুকুর দিকে চেয়ে হাটছি
দিকচিহ্ন হীন এই আমি সহসা বৃষ্টিতে
মনে হয় মায়াবী তুমি দাঁড়িয়ে পাশে
তবুও তোমার গান বুঝিনি আমি
বুঝেছি শুধু তোমার কাছে যাবার পথ নেই
অথচ হাটছি ম্লান জোছনায়
শোকার্ত উপকূল ছুয়ে...