চোখ মুছিলে জল মোছে না বল সখি এ কোন জ্বালা
শুকনো বনে মিছেই কেন একলা কাঁদে ফুলবালা
চোখ মুছিলে জল মোছে না
হায় যে বাহু লতার বাঁধন হেলায় খুলে যায় চলি
হায় যে বাহু লতার বাঁধন হেলায় খুলে যায় চলি
বাঁধবে কি তায় আজ নয়নের বাঁধবে কি তায় আজ নয়নের জলে ভেজা এই ফুলমালা
চোখ মুছিলে জল মোছে না
কালবোশেখী মিছেই কাঁদে ফাগুন রাতের আফসোসে
কালবোশেখী মিছেই কাঁদে ফাগুন রাতের আফসোসে
ওগো মিছেই মরুর বুক ভেজাতে মিছেই মরুর বুক ভেজাতে হায় শিশিরের জল ঢালা
গাইতে যে গান আপনমনে গাইতে যে গান আপনমনে সকাল হতে সুর সাধা
গাইতে যে গান আপনমনে সকাল হতে সুর সাধা
আর কেন সই এই বেলায় শেষ করে দাও আর পালা
চোখ মুছিলে জল মোছে না বল সখি এ কোন জ্বালা
চোখ মুছিলে জল মোছে না