যতদিন ছিলে কাছে মিলেমিশে মনের মাঝে
ততদিন চিনি নি যে তোমায় ওগো মা
আজকে তুমি গেছো চলে শূন্য ঘরে আমায় ফেলে
নেই কেউ যে আহা বলে ওগো আমার মা
কি নেশায় কিসের টানে কি যে অভিলাষের মায়ায়
ঘর ছেড়েছি সব ভুলেছি ফেলে তোমার সৌম্য ছায়ায়
কি নেশায় কিসের টানে কি যে অভিলাষের মায়ায়
ঘর ছেড়েছি সব ভুলেছি ফেলে তোমার সৌম্য ছায়ায়
অবসাদ শীর্ণ কায়া নেই কোনো আর যে সান্তনা
যতদিন ছিলে কাছে মিলেমিশে মনের মাঝে
ততদিন চিনি নি যে তোমায় ওগো মা
কেনা আর বেচার এই জগতে কে দেয় মূল্য স্নেহে
নকল সোনার ঝলমলানি ধাঁধাঁয় ধেঁধে মত্ত হয়ে
কেনা আর বেচার এই জগতে কে দেয় মূল্য স্নেহে
নকল সোনার ঝলমলানি ধাঁধাঁয় ধেঁধে মত্ত হয়ে
আঁচলে গেরো দিয়ে শূন্য জীবন আর বহে না
যতদিন ছিলে কাছে মিলেমিশে মনের মাঝে
ততদিন চিনি নি যে তোমায় ওগো মা
আজকে তুমি গেছো চলে শূন্য ঘরে আমায় ফেলে
নেই কেউ যে আহা বলে ওগো আমার মা