Оберіть трек для відтворення
কত লীলা দেখাইলে, সারদামণি
কত লীলা দেখাইলে, সারদামণি
দক্ষের ঘরে ছিলে মাগো
দক্ষের ঘরে ছিলে মাগো হরঘরণী
কত লীলা দেখাইলে, সারদামণি
কত লীলা দেখাইলে
সত্য যুগে ছিলে মাগো সত্যনারায়ণী
জগতের ছিলে সত্য, সত্য জনার্দনী
সত্য যুগে ছিলে মাগো সত্যনারায়ণী
জগতের ছিলে সত্য, সত্য জনার্দনী
লক্ষ্মী-রুপে পেলাম তোমায়
লক্ষ্মী-রুপে পেলাম তোমায়, নারায়ণী মা
কত লীলা দেখাইলে, সারদামণি
কত লীলা দেখাইলে
ত্রেতা যুগে ছিলে তুমি রামের ঘরণী
সীতা রূপে তুমি মাগো জনক নন্দিনী
ত্রেতা যুগে ছিলে তুমি রামের ঘরণী
সীতা রূপে তুমি মাগো জনক নন্দিনী
মহাসতী তাই তুমি
মহাসতী তাই তুমি জগতের মা
কত লীলা দেখাইলে, সারদামণি
কত লীলা দেখাইলে
দ্বাপর যুগে এলে মাগো হয়ে রাধারানী
কৃষ্ণ অনুসঙ্গে ছিলে কৃষ্ণ বিনোদিনী
দ্বাপর যুগে এলে মাগো হয়ে রাধারানী
কৃষ্ণ অনুসঙ্গে ছিলে কৃষ্ণ বিনোদিনী
হ্লাদিনী শক্তি তোমার
হ্লাদিনী শক্তি তোমার দেখাইলে মা
কত লীলা দেখাইলে, সারদামণি
কত লীলা দেখাইলে
কলিযুগে তুমি রামকৃষ্ণ ঘরণী
লীলা সহচরী মাগো সারদামণি
কলিযুগে তুমি রামকৃষ্ণ ঘরণী
লীলা সহচরী মাগো সারদামণি
ধর্ম জাতি নির্বিশেষে
ধর্ম জাতি নির্বিশেষে সকলের মা
কত লীলা দেখাইলে, সারদামণি
কত লীলা দেখাইলে
দক্ষের ঘরে ছিলে মাগো
দক্ষের ঘরে ছিলে মাগো হরঘরণী
কত লীলা দেখাইলে
কত লীলা দেখাইলে
কত লীলা দেখাইলে