আট আনার জীবন
চার আনা জ্যামে।
দুই আনা বসের ঝাড়ি
ও জীবন তোর!!
আর দুই আনা বাকি-----
এক ভাঙ্গা টেম্পু
এক গাদা যাত্রী
ক্যাম্নে বল ধরে?
এক চিপা রাস্তা
এক ডজন গর্ত-
ক্যাম্নে গাড়ি চলে?
একটা রাস্তা দশবার কাটলি
আরো কাটবি নাকি??
ও জীবন তোর-
আর দুই আনা বাকি।
দুই ফোটা বৃষ্টি
দুই নদী পানি-
ক্যম্নে বল জমে?
এক ডজন মন্ত্রি
নয় কালের ফন্দি
ক্যম্নে বল আটে?
ক্ষমতারই সহজ অঙ্ক-
তুমি বোঝো নাকি?
ও জীবন তোর-
আর কিছুই নাই বাকি।
মূল গান
আট আনার জীবন
চার আনা ঘুমে
দুই আনা প্রেমের বাকি
ও জীবন তোর
আর দুই আনা বাকি
দুই ছটাক চক্ষু
দুই নদী পানি-
ক্যম্নে বল ধরে
এক ভরি অন্তর-
তিন পাহাড় দুঃখ-
ক্যাম্নে বল ধরে
বিচ্ছেদেরই সহজ নামতা
তুমি বোঝো নাকি।
দেড় পোয়া মগজ, ন
ছয় কালের স্মৃতি-
ক্যম্নে বল ধরে
ছয় ফোটা রক্তে-
নয় চিতার জ্বলন-
ক্যাম্নে বল ধরে।
বিরহেরই সহজ অঙ্ক
তুমি বুঝো নাকি?
ও জীবন তোর।।